মোখলেছুর রহমানের উপর হামলার প্রতিবাদে বাপা রংপুরের মানববন্ধন
দুর্বৃত্তের হামলায় খুলনায় দায়িত্বরত র্যাংকস অটো মোবাইল লিমিটেডের রিকোভারী অফিসার মোখলেছুর রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ অটোমোবাইলস প্রফেশনাল এসোসিয়েশন, বাপা রংপুর বিভাগ।
সোমবার সন্ধ্যায় রংপুর নগরীর বঙ্গবন্ধু চত্বরে র্যাবের কাছে আটক দুবৃত্তের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ অটোমোবাইলস প্রফেশনাল এসোসিয়েশন বাপা রংপুর বিভাগের অনিন্দ্য আউয়াল, শরীফ হোসেন মজুমদার, ফেরদৌস আলম, শফিক ওয়াহিদ, এজাজ মাহমুদ। এছাড়াও বক্তব্য রাখেন আজিজুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আলমগীর হোসেন, জাফর খান, বাদশা আলমগীর, ওবায়দুর রহমান, ফরমান আলী, সুমন সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা ভুক্তভোগির পরিবারের ব্যয়ভার বহনের জন্য সংশ্লিষ্ট কোম্পানীর উর্ধ্ধতনের কাছে অনুরোধ করেন।



