কাউনিয়ায় গাঁজা ও ফেন্সিডিল সহ আটক মাদক কারবারী

Editor

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩
কাউনিয়ায় গাঁজা ও ফেন্সিডিল সহ আটক মাদক কারবারী
কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৯ কেজি গাঁজা ও ১৮ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক কারবারীকে আটক করেছে। থানা সুত্রে জানা গেছে, বৃস্হপতিবার ২ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ জনাব মোন্তাছের বিল্লাহ এর নেতৃত্বে কাউনিয়া থানার এসআই বুলবুল আহাম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার কাউনিয়া বাসষ্ট্যান্ড হইতে ৯ কেজি গাঁজা ও ১৮ বোতল ফেনসিডিলসহ কুড়িগ্রাম জেলার পূর্ব রাম খানা গ্রামের মৃত ইয়াসিন আলীর পুত্র রিপন মিয়া (৩২) কে আটক করেন। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ্ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।