রংপুরে শহীদ শংকু সমজদার স্মরণে আলোচনা সভা
শহীদ শংকু সমজদার স্মরণে সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। শুক্রবার টাউনহল চত্বরে শিখা সংসদ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার সভাপতি বিপ্লব প্রসাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজেদুর রহমান ঝন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন এডভোকেট মাসুম মিয়া, জোটের কোষাধ্যক্ষ আব্দুল মালেক, জোটের নজরুল ইসলাম চাঁদ, স্বপন কুমার পাল, আমজাদ হোসেন সরকার, এলাহী ফারুক, সুনীল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে শহীদ শংকু সমজদার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।



