সিটি প্রেস ক্লাব রংপুরের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিটি প্রেস ক্লাব রংপুরের উদ্দ্যোগে গতকাল হোটেল নর্থ ভিউয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ক্লাব সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিকের সঞ্চালনায় সন্মানীত অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাফিউর রহমান সফি, জেলা আওয়ামী লীগের আহবায়ক সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ, তরুন ব্যবসায়ী ও সমাজ সেবক, সানোয়ার হোসেন রাবি, প্রেস ক্লাব সদস্য এস.এম পিয়াল, মোশাররফ হোসেন রাজুসহ ক্লাবের কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যরা। এসময় রমজান মাসের ফজিলত নিয়ে আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন, নুরে মদিনা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো: আবু ইছা। এর আগে ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়।



