রংপুরে নানা কর্মসূচিতে শেখ জামালের ৭০তম জন্মদিন পালিত

Editor

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩

রংপুরে নানা কর্মসূচিতে শেখ জামালের ৭০তম জন্মদিন পালিত

শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া, ফাতিহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০তম জন্মদিন।

শুক্রবার(২৮ এপ্রিল) রংপুর জেলা মডেল মসজিদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ জামালের ৭০তম জন্মদিন পালিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন, এ্যাড আনোয়ারুল ইসলাম। সদস্য আবু তালহা বিপ্লব, তাজুল ইসলাম, জিন্নাত হোসেন লাভলু, আব্দুস ছালাম সরকার, ওয়াশিমুল বারী শিমু, মোস্তফা মাহমুদ হাসান, মওদুদ আহম্মাদ, হাফেজ মাওলানা ময়নুল ইসলাম সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।