রংপুরে আন্তর্জাতিক নৃত্য দিবসে আলোচনা সংবর্ধনা

Editor

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩

রংপুরে আন্তর্জাতিক নৃত্য দিবসে আলোচনা সংবর্ধনা

 

‘আমরা চলি নৃত্যের ছন্দে, সম্প্রীতির আনন্দে’ এই প্রতিপাদ্যে রংপুরে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা, সংবর্ধনা ও নৃত্যানুষ্ঠান।

শনিবার(২৯ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা, সংবর্ধনা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা রংপুর জেলা শাখা।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক জিলুফা সুলতানা।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা রংপুর জেলার সহ সভাপতি শামীমা জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাট্য কেন্দ্র রংপুরের সভাপতি মাহবুবুল আলম খান, তিস্তা বিশ্ববিদ্যালয় রংপুরের চেয়ারম্যান আশরাফুল আল আমিন, জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন।
আলোচক ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা রংপুর জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল ইসলাম।

আলোচনা শেষে নৃত্য শিল্পে বিশেষ অবদানের জন্য প্রবীণ নৃত্যশিল্পী সোমা চক্রবর্তী, নবীণ নৃত্যশিল্পী সাথী রানী সরকার এবং প্রতিভাবান জাতীয় পর্যায়ে পুরস্কৃত নৃত্যশিল্পী সারা তাসনুভা আরমান ঐশ্বর্য এর মা জোহরা সেতারা খানম ও নৃত্যশিল্পী জাইমা জাহিন এর মা শাহানাজ বেগম লাভলী কে সংবর্ধনা প্রদান করা হয়।
পরে নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠিত হয় নৃত্যানুষ্ঠান।