বাংলাদেশ হিন্দু পরিষদ ও যুব পরিষদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
জেলা প্রতিনিধি, রংপুর: বাংলাদেশ হিন্দু পরিষদ ও যুব পরিষদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। রংপুর প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ হিন্দু পরিষদ ও যুব পরিষদের উদ্যোগে সনাতন শাস্ত্রীয় আইন পরিবর্তনে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বক্তব্য রাখেন, মানিক চৌধুরী জয়, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ হিন্দু যুব পরিষদ রংপুর, বিভাগ, এ,কে কাজল রায়,সাধারণ সম্পাদক,বাংলাদেশ হিন্দু যুব পরিষদ, রংপুর জেলা শাখা, জয়দেব রায়, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ, রংপুরজেলা শাখা,
হরিদাশ রায় হিরা, সভাপতি,বাংলাদেশ হিন্দু যুব পরিষদ,রংপুর জেলা শাখা, শ্রাবন সরকার, সনাতন বিদ্যার্থী, ও রবীন্দ্র সরকার, সভাপতি, বাংলাদেশ হিন্দু যুব মহাজোট প্রমুখ।
এ সময় বক্তারা বাংলাদেশে সনাতনীদের বিরুদ্ধে কোন পারিবারিক সংস্কার আইনের বাস্তবায়ন যাতে করা না হয়, হিন্দুদের অধিকার বাস্তবায়নে সংখ্যালঘু সুরক্ষা আইনের বাস্তবায়ন, আসন্ন রথযাত্রায় সরকারীভাবে
ছুটির ঘোষনা, দূর্গা পূজায় তিনদিনের ছুটি ও জাতীয় সংসদে সংখ্যালঘুদের জন্যে সংরক্ষিত আসনের জন্য জোর দাবি জানান।
বাংলাদেশ হিন্দু পরিষদের বিভাগীয় আহবায়ক শ্রী পুলক বসাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন এ,কে কাজল রায়।



