প্রধানমন্ত্রী শেথ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে রংপুর জেলা যুবলীগের দোয়া মাহফিল

Editor

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩
প্রধানমন্ত্রী শেথ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে রংপুর জেলা যুবলীগের দোয়া মাহফিল
 বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারা মুক্তি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের ব্যানারে এ দোয়া মাহফিলের আয়োজন করে সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ। আলোচনা ও দোয়া মাহফিলের উদ্যোগ গ্রহণ করেন রংপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও সাবেক ছাত্রলীগের নেতা আতিকুজ্জামান বাবু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তির আলোচনায় বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ওয়াসিমুল বারী সিমু, আব্দুস সালাম সরকার, সাইদুল ইসলাম আলগীর, জাহাঙ্গীর বকসী, আসাদুজ্জামান বাবলু, মোতাহার হোসেন ডালু, জেলা যুবলীগের সাবেক সদস্য মাসুদ রানা বিপ্লব, শেখ মাহবুব নাছির টুটুল, মাসুদ রানা, জাকির হোসেন, সাইদুল ইসলাম ও সাবেক ছাত্রলীগ নেতা আশিক সোহেল ও রকি। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।