কেন্দ্রীয় মহিলা লীগের নির্বাহী সদস্য হলেন রংপুরের পারভীন আক্তার

Editor

প্রকাশিত: 7:58 PM, July 17, 2023

কেন্দ্রীয় মহিলা লীগের নির্বাহী সদস্য হলেন রংপুরের পারভীন আক্তার

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হয়েছেন রংপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য পারভীন আক্তার। গত রোববার (১৬ জুলাই) বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র নির্দেশক্রমে কেন্দ্রীয় মহিলালীগের কমিটি অনুমোদন দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। সেই অনুমোদিত কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে পারভীন আক্তার মনোনিত হয়েছেন।
এছাড়াও পারভীন আক্তার বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ রংপুর জেলা শাখার সহ-সভাপতি, বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক, ওএমএস ডিলার এসোসিয়েশন মহানগর শাখার সাধারণ সম্পাদক এবং মৌচাক পরিবারের উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন। এর আগে তিনি রংপুর জেলা পরিষদের নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ছিলেন।