কাউনিয়ায় ভেজাল সার জব্দ দুই ব্যাবসায়ীয় জরিমানা

Editor

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩

কাউনিয়ায় ভেজাল সার জব্দ দুই ব্যাবসায়ীয় জরিমানা

মো:সাইফুল ইসলাম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :রংপুরের কাউনিয়ায় লাইসেন্স বিহীনদিন ও মানহীন জিংক সার বিক্রি করার অপরাধে দুই ব্যাবসায়ীর ২ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ব্যাবসা প্রতিষ্ঠান থেকে জিংক সার ৯৭ কেজি, অণুখাদ্য ১০ লিটার, উদ্ভিদ হরমোন ৭০ কেজি, বালাইনাশক দানাদার ১৫ কেজি ও তরল ২০ লিটার ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।

সোমবার (১৪)আগষ্ট উপজেলা নির্বাহী এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মহিদুল হক ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন। তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার ও কাউনিয়া থানা পুলিশের একটি দল।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন জানান,লাইসেন্স বিহীনদিন ও মানহীন জিংক সার বিক্রি করার অপরাধেভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক উপজেলার সোনাতন ডোবার পাড় মেসার্স বাবুল ট্রেডার্স,মেসার্স ও লাকী এন্টারপ্রাইজ, সিদ্দিক বাজার হারাগাছ দুই ব্যাবসায়ী ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মহিদুল হক।

এদিকে প্রান্তিক কৃষকদের অভিযোগ, উপজেলার বিভিন্ন হাটবাজারে কৃষি অফিসের অনিবন্ধন ও লাইসেন্সবিহীন স্মারক কীটনাশকের দোকানে এসব ভেজাল সার বিক্রি করা হয়। আশাতীত ফসলের জন্য ভেজাল রোধে কৃষি অফিসের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।