কাউনিয়ায় হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

Editor

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৩

কাউনিয়ায় হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

কাউনিয়া রংপুর প্রতিনিধি :

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পাটোয়াটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্রলীগ কাউনিয়া উপজেলা শাখার আহ্বায়ক হুমায়রা ইসলাম চাঁদনীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জামিল হুসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহ সভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমসের আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ হিমেল,
হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী বাবু, সাধারণ সম্পাদক মেনাজ উদ্দীনসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইমরান হোসেন, আব্দুর রাজ্জাক, সোহেল রানা , হারাগাছ ইউনিয়ন কর্মীসভার দায়িত্ব প্রাপ্ত নেতা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মাইদুল ইসলাম, বিপ্লব হোসেন সহ
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সম্মেলন শেষে উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাদনী ও যুগ্ন আহবায়ক জামিল হোসাইনের হাতে হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা তাদের জীবন বৃত্তান্ত জমা দেন।