প্রধানমন্ত্রীর জন্মদিনে রংপুর জেলা আওয়ামীলীগের আলোচনা ও দোয়া মাহফিল

Editor

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৩
প্রধানমন্ত্রীর জন্মদিনে রংপুর জেলা আওয়ামীলীগের আলোচনা ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে রংপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে সন্ধ্যায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। এসময় বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ারুল ইসলাম, আহবায়ক সদস্য আবু তালহা বিপ্লব, জাহাঙ্গীর আলম বকসী, এডভোকেট জিয়াউল ইসলাম জিয়া, এরশাদুল হক রঞ্জু, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক সদস্য মোতাহার হোসেন মওলা, জাসেম বিন জুম্মনসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের নেত্রী বৃন্দ।

সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ওয়াশিমুল বারী শিমু ও জিন্নাত হোসেন লাবলু।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।