কাউনিয়ায় মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল সানিয়ার

Editor

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩

কাউনিয়ায় মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল সানিয়ার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :রংপুরের কাউনিয়া উপজেলায় নিজ ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে সানিয়া (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গুপিডাংগা এলাকায় এ ঘটনা ঘটে, নিহত সানিয়া গুপিডাংগা গ্রামের রিপন মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে সানিয়া বেগম নিজের ঘরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

কাউনিয়া থানার উপপরিদর্শক এস আই রাসেল বিষয়টি নিশ্চিত করেন।