রংপুরে ইনোভা লেজার স্কীন কেয়ার সেন্টারের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগে সর্বপ্রথম চর্মরোগের অত্যাধুনিক লেজার চিকিৎসা কেন্দ্র হিসেবে ইনোভা লেজার স্কীন কেয়ার সেন্টার এর উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রংপুর নগরীর আরডিআরএস মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এই ইনোভা লেজার স্কীন কেয়ার সেন্টারের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন রোগ বিভাগের সাবেক চেয়ারম্যান ও দেশবরেণ্য ডার্মাটোলজিষ্ট অধ্যাপক ডাঃ এ জেড এম মাইদুল ইসলাম। অনুষ্ঠানে রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট চর্ম রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এ কে এম নুরুন্নবী লাইজু এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান, কো চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের চর্ম ও যৌনরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মঞ্জুরুল করিম প্রিন্স, প্রধান বক্তা ছিলেন ঢাকার বিশিষ্ট ডার্মাটোসার্জন অধ্যাপক এস এম বখতিয়ার কামাল। সঞ্চালনা করেন রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ লুৎফর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, রংপুরে চর্মরোগের অত্যাধুনিক এই চিকিৎসা কেন্দ্রটি খুব প্রয়োজন ছিলো। এখন আর এই বিশেষ চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার প্রয়োজন নাই। সকল গুণগত মান বজায় রেখে সাশ্রয়ী মুল্যে বিশেষ এই সেবা রংপুর বিভাগের জনগণ এখন থেকে ইনোভা লেজার স্কীন কেয়ার সেন্টার থেকে নিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রংপুর ঢাকা থেকে আগত সংগীত শিল্পীদের সাথে স্থানীয় চিকিৎসকরা গান পরিবেশন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন সেক্টরের চিকিৎসকগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবিগণ উপস্থিত ছিলেন।



