রংপুর নাট্যকেন্দ্রের কমিটি গঠন

Editor

প্রকাশিত: 9:09 PM, October 29, 2023
রংপুর নাট্যকেন্দ্রের কমিটি গঠন
স্টাফ রিপোর্টার: উত্তর জনপদের অন্যতম নাটকের সংগঠন রংপুর নাট্যকেন্দ্রের তিনবছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে রংপুর নাট্যকেন্দ্রের নিজস্ব কার্যালয় এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে পুণরায় মাহবুবুল আলম খান ও সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ নির্বাচিত হয়েছেন। পরে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।
কমিটির গঠনের পূর্বে রংপুর নাট্যকেন্দ্রের বিগত সময়ের আয় ব্যায় ও কার্যক্রম নিয়ে গঠনমুলক আলোচনা অনুষ্ঠিত হয় এবং আগামী দিনে নাটকের উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।