কাউনিয়ায় কঠোর অবস্থানে পুলিশ

Editor

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩
কাউনিয়ায় কঠোর অবস্থানে পুলিশ
রংপুর প্রতিনিধি :বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচীতে নাশকতা ঠেকাতে কাউনিয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে কাউনিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোড়ে পুলিশের টিম অবস্থান করছে। এদিকে অবরোধে ডিউটিরত পুলিশ সদস্যদের তদারকি করেছেন, মো: নজরুল ইসলাম সিনিয়র সহকারি পুলিশ সুপার সি -সার্কেল রংপুর। মঙ্গলবার সকালে তিনি প্রতিটি পয়েন্টে গিয়েছেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তিনি আরও জানান, কাউনিয়া থানা পুলিশের একটি কুইক রেসপন্স টিম মাঠে রয়েছে যেন কোথাও কোন সমস্যা হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে।
এসময় কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ সহব পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।