র‌্যাব ১৩ অভিযানে ৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Editor

প্রকাশিত: 12:14 PM, August 5, 2025

নিজস্ব প্রতিবেদক: নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং ৯৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩।

মঙ্গলবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব ১৩ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ৪ আগস্ট সকাল সোয়া ১১ টায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত ছাতকদিঘী বাজার সাকিনস্থ জাওরানী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের গেটের সামনে কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো ৫.৩০০ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৪৫), পিতা-মোঃ শমসের আলী, সাং-উত্তর জাওরানী, ০৭ নং ওয়ার্ড, ভেলাগুড়ি ইউপি, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং দুপুর ০২.১০ ঘটিকার সময় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৩নং তুষভান্ডার ইউপির ৮নং ওয়ার্ডস্থ কাঞ্চনশ্বর সাকিনে জনৈক মোঃ আব্দুল খালেক এর বসতবাড়ীর সামনে দুল্লার বাজার থেকে আমিনগঞ্জগামী কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত বস্তার ভেতর থেকে ৯৫ বোতল ফেন্সিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।

পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।