৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করলেন রসিক প্রশাসক 

Editor

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, মে ২৮, ২০২৬

৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করলেন রসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: সরকারিভাবে ১২ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারনের ঘোষণা হলেও মাত্র ৮ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণসহ পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুৃজ উন নবী ডন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে নগরীর শাপলা চত্বরে বর্জ্য অপসারনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

প্রশাসক বলেন, স্থানীয় সরকার কর্তৃত বর্জ্য অপসারণে ১২ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে তবে আমরা ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কাজ শেষ হয়েছে। এই কাজ করতে রসিকের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিভাগ ১০৬৯ জন পরিচ্ছন্নতাকর্মী তিনটি জোনে বিভক্ত হয়ে বর্জ্য অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করছেন। এতে ট্রলি, রিকশাভ্যান ও ট্রাক ব্যবহার করা হয়েছে।

এর আগে যত্রছত্র পশু জবাই রোধে এবারে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের নির্ধারিত ৬৬টি স্থানে এবার কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করা হয়েছিলো। সেই অনুযায়ী রসিকের নির্ধারিত স্থানে পশু কোরবানির জন্য পানির সরবরাহ, সেবাপ্রাপ্তির সুব্যবস্থা, কোরবানির জন্য ঈমাম ও মুয়াজ্জিন এবং মসজিদ-মাদরাসার হুজুরদের পাশাপাশি গোশত কাটাকাটির জন্য কসাইয়ের ব্যবস্থা করা হয়। এছাড়াও কোরবানির পর বর্জ্যের দুর্গন্ধ রোধে ব্লিচিং পাউডারের ব্যবস্থা করা হয়।

বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধনী সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা মিজানুর রহমান মিজু, বর্জ্য শাখার আব্দুল মজিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।