রংপুর, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে ফুটপাতে চাঁদাবাজী বন্ধ করলেন যুবদল নেতা নয়ন

Editor

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জুন ২, ২০২৬

রংপুরে ফুটপাতে চাঁদাবাজী বন্ধ করলেন যুবদল নেতা নয়ন

স্টাফ রিপোর্টার
রংপুর নগরীর পাবলিক লাইব্রেরীর সামনের মেইন রাস্তার ফুটপাথে সিজেনাল লিচু ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে কতিপয় কিছু ব্যাক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি মহানগর যুবদল নেতৃবৃন্দর নজরে আসে।

আজ মঙ্গলবার (২ জুন) সকালে রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়ন ঘটনাস্থলে উপস্থিত হন।

এসময় তিনি লিচু ব্যবসায়ীদের কাছে টাকা উত্তোলনকারী একজনকে ধরে কঠোরভাবে সাবধান করেন একইসাথে ব্যবসায়ীদেরও কাউকে কোন প্রকার টাকা না দেয়ার জন্য বলেন।

উপস্থিত ব্যবসায়ীদের তিনি বলেন, আপনারা কয়েকদিনের জন্য বসেছেন।মানবীক দিক বিবেচনায় সিটি কর্পোরেশন আপনাদের উচ্ছেদ করছেনা।

তিনি অতিদ্রুত ফুটপাথ দখলমুক্ত, চাঁদাবাজমুক্ত, রাস্তা জঞ্জালমুক্ত রাখার জন্য এবং কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে লক্ষ্যে অবৈধভাবে ফুটপাথ দখলকারী ব্যবসায়ীদের স্পষ্ট বার্তা প্রদান করেন।

  • এই বিভাগের সর্বশেষ