রংপুর আইডিয়াল নার্সিং ইন্সটিটিউটে ফুড ফেয়ার অনুষ্ঠিত
রংপুর আইডিয়াল নার্সিং ইন্সটিটিউটে ফুড ফেয়ার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: পুষ্টি সমৃদ্ধ খাদ্যের বাস্তব জ্ঞান অর্জনের লক্ষে রংপুর আইডিয়াল নার্সিং ইন্সটিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বাসটার্মিনাল ইন্সটিটিউট ক্যাম্পাসে এ ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর আইডিয়াল নার্সিং ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক কবি মিনার বসুনিয়া, কবি, গল্পকার ও গীতিকার এটিএম মোর্শেদ, সংগীত শিল্পী আমজাদ হোসেন সরকার, গীতিকার ও সাংবাদিক রেজাউল করিম জীবন, রংপুর আইডিয়াল নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ জয়তুন নেছা, শিক্ষিকা কামরুন্নাহার কেয়া ও পিংকী রানী রায়। ফুড ফেয়ারে ৬ ধরনের পুষ্টি উপাদানের খাবার প্রদর্শনী হয়। ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নিজেরাই এই খাবারগুলো তৈরি করেন। তাদের তৈরী খাবারের প্রশংসা করেন উপস্থিত অতিথিগণ।
















