রংপুরে স্মরণে ও শ্রদ্ধায় পঞ্চকবি কে নিবেদিত সাংস্কৃতিক অনুষ্ঠান
রংপুরে স্মরণে ও শ্রদ্ধায় পঞ্চকবি কে নিবেদিত সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: “শুদ্ধ সুরের আবেশে উদ্ভাসি হোক বাংলার সকল প্রাণ” এই শ্লোগানকে সামনে রেখে রংপুরে স্মরণে ও শ্রদ্ধায় পঞ্চকবি শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমী হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, রজনী কান্ত সেন, দ্বিজেন্দ্র লাল রায় ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে নিবেদন করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই মোমবাতি প্রজ্বলন করে পঞ্চকবিদের শ্রদ্ধা জানানো হয়। পরে সুরচর্চা কেন্দ্রের প্রকাশিত ডায়েরীর মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ও বিশিষ্ট কণ্ঠশিল্পী এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি। সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার কে এম আরিফউজ্জামান।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুরচর্চা কেন্দ্র ও নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীরা। বাচিক শিল্পী এস এম আরিফ উজ জামান এর কণ্ঠে প্রামান্য চিত্র উপস্থাপন করা হয়। অনুষ্ঠান গ্রন্থনা ও সঞ্চালনায় ছিলেন সুরচর্চা কেন্দ্রের সভাপতি পঙ্কজ বনিক এবং অনুষ্ঠান পরিচালনা ও সঙ্গীত নির্দেশনায় ছিলেন সুর চর্চা কেন্দ্রের পরিচালক জীবন কুমার পোদ্দার।
গান পরিবেশন করেন সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন, তাহিন বিন মাসুদ, সায়মা আক্তার, সূপর্ণা সরকার জয়া, শ্রাবন্তী মল্লিক, মনিকা সুলতানা, মল্লিকা রায়সহ অন্যান্য শিল্পীগণ।
। নৃত্য পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর নৃত্য পরিচালক নিমাই কুমার রায়। স্মরণে ও শ্রদ্ধায় পঞ্চকবি শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যৌথভাবে সুরচর্চা কেন্দ্র, রংপুর ও জেলা শিল্পকলা একাডেমী রংপুর। সহযোগিতায় ছিলেন সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুর। পুরো অনুষ্ঠানে রংপুর নাট্য অঙ্গন ও সংগীতের সুধীজনের উপস্থিতিতে মুখরিত ছিলো হলরুম।

















