রংপুর,

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন রংপুরের রিয়াদ মিয়া

Editor

প্রকাশিত: 5:50 PM, October 20, 2026
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন রংপুরের রিয়াদ মিয়া
নিজস্ব প্রতিবেদক: উদ্ভাবনী চিন্তায় জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করে আইডিয়া ফেস্ট ২০২৫ এর চ্যাম্পিয়ন সনদ ও অর্থ পুরস্কার পেয়েছেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সন্তান কৃষিবিদ মো: রিয়াদ মিয়া। রোববার ১৮ অক্টোবর রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জোবাইদা রহমান। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনারসহ দেশবরেণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
কৃষিবিদ মো: রিয়াদ মিয়া জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ও আইডিয়া ফেস্ট ২০২৫ প্রতিযোগিতাটি গত বছরের অক্টোবর-নভেম্বরে মাসে দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১০০ টির বেশি দল নিয়ে শুরু হয়। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড গত ১০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয়।
কৃষিবিদ মো: রিয়াদ মিয়া রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আখিরারটারী গ্রামের মো: নুর ইসলাম ও মোছা: রনজিনা বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান। কৃষক পরিবারের রিয়াদ মিয়া মিঠাপুকুর পাগলারহাট মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে এসএসসি এবং মিঠাপুকুর মহাবিদ্যালয় থেকে ২০২০ সালে এইচএসসি পাশ করেন।  পরে তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে কৃতিত্বের সাথে অনার্স সম্পন্ন করেন। বর্তমানে রিয়াদ কৃষককেন্দ্রিক স্মার্ট কৃষি ইকোসিস্টেমের সমন্বিত মডেল নিয়ে কাজ করছেন।
এদিকে জাতীয় পর্যায়ে কৃষিবিদ মো: রিয়াদ মিয়ার এই সাফল্যে আনন্দিত রংপুরবাসী। তার এই সাফল্যে গর্বিত এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন তারা।
  • এই বিভাগের সর্বশেষ