কাউনিয়ায় এসএসসি ব্যাবহারিক পরিক্ষায় টাকার বিনিময়ে নম্বর
কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ব্যাবহারিক পরিক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে টাকার বিনিময়ে নম্বর বাড়ানোর অভিযোগ উঠেছে। গত ২০-১০-২২ তারিখে ব্যাবহারিক পরিক্ষায় টাকা নেওয়ার বিসয়ে সভাপতি বরবরে একটি আভিযোগ দাখিল করেন।
অভিভাবকদের অভিযোগ কেন্দ্র শিক্ষকদের টাকা না দিলে পরীক্ষায় পাস নম্বর মিলবে না বলে হুমকি দিয়েছেন।
ব্যবহারিক পরীক্ষায় প্রতি বিষয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। আদায়কৃত এ টাকার জন্য কোন রশিদ দেওয়া হয়নি।
এ ঘটনায় সমালোচনার ঝড় বইছে পরীক্ষার্থীসহ অভিভাবক মহলে। শিক্ষার্থীরা জানান ব্যাবহারিক পরিক্ষার আগেই কাউনিয়া বালিকা দ্বীমুখী উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব তোজাম্মেল হোসেন স্যার আমাদের কাছ থেকে সাবজেক্ট ওয়ারী ২০০থেকে ৫০০শত টাকা দাবি করেন আরো বলেন টাকা না দিলে পরিক্ষার নম্বর কম করে দিবেন।
এবিষয়ে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব তোজাম্মেল হোসেনের সাথে গত রবিবার যোগাযোগ করা হলে সভাপতির সাথে কথা বলে পরদিন সাংবাদিকদেরকে জানাতে চাইলেও পরে তিনি কথা বলতে রাজি হননি।
অভিভাবকদের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম জানান ব্যাবহারিক পরিক্ষায় টাকা নেওয়ার বিষয়ে প্রতি বছরেই তার বিরুদ্ধে অভিযোগ উঠে। এর আগে তাকে অনেক সতর্ক করা হয়েছে কিন্তু তিনি তা না মেনে এবারো পরিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রোয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত এ এস এম আরিফ মাহফুজ জানান, ব্যাবহারিক পরিক্ষায় পরিক্ষার্থীদের কাছ থেকে কোন প্রকার টাকা নেযার সুযোগ নেই। এঘটনায় অভিভাবকদের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যাবস্থা নেওয়া হবে।
সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষকসহ জড়িত শিক্ষকদের বিচার দাবি করেছেন স্থানীয়রা। চলতি বছরে কাউনিয়া উপজেলায় এস এস সি ও সমমনা পরিক্ষায চারটি কেন্দ্র পরিক্ষা অনুষ্ঠিত হয়।



