রংপুরের শিশু সাংবাদিক আফ্রিদা জাহিন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত

Editor

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

রংপুরের শিশু সাংবাদিক আফ্রিদা জাহিন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত

বিশ্ব শিশু শান্তি পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত হয়েছেন রংপুরের শিশু সাংবাদিক, শিশুসংগঠক ও স্বেচ্ছাসেবী আফিদ্রা জাহিন। শিশুদের জন্য নোবেল পুরস্কার নামে পরিচিত এ পুরস্কারের জন্য মনোনীত করেছেন নেদরল্যান্ডস ভিত্তিক সংগঠন কিডস রাইটস ফাউন্ডেশন।
২০০৫ সালে রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে এই পুরস্কার চালু করে কিডস রাইটস ফাউন্ডেশন। শিশুদের অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে অসাধারণ অবদানের জন্য প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৭৫ জন শিশুকে এ পুরস্কার দেওয়া হবে।


শিশু সাংবাদিক আফিদ্রা জাহিন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এণ্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। বাবা মাহমুদুল বারী ও মা মিরাতুন জেসমিন দুজনেই চিকিৎসক। আফ্রিদা জাহিন বাবা মায়ের ২ ভাই বোনের মধ্য বড়। তার ছোট ভাই রয়েছে। বাড়ি রংপুর মহানগরীর ধাপ পুলিশ ফাঁড়ি শ্যামলী লেন এলাকায়। আফ্রিদা জাহিন সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ শিশু সাংবাদিকতাও করছেন। সাংবাদিকতা করছেন মেট্রো নিউজে।


আফ্রিদা জাহিনের, ‘স্প্রেড স্মাইলস’ নামে একটি ছোট্ট সংগঠন রয়েছে। প্রতিমাসে এ সংগঠন থেকে এতিমখানা অথবা বৃদ্ধাশ্রমে একবেলা খাবার দেয়া হয়। এছাড়াও বছরে দুই ঈদে অসহায় ও দরিদ্র শিশুসহ সাধারণ মানুষকে ঈদবাজার দিয়ে থাকে। মাহে রমজানে দিনমজুরদের এক টাকায় ইফতার করোনা ছাড়াও শীতকালে বিভিন্ন এতিমখানায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয় এই সংগঠন থেকে।
আফ্রিদা জাহিন সামজিক কার্যক্রমরে জন্য এ বছর সূর্যের হাসি যুব সংঘ থেকে ইউথ অ্যাওয়ার্ড-২০২২ ও ১৮ অক্টোবর জাতীয় শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের রংপুর বিভাগের একজন শ্রেষ্ঠ সংগঠক হিসেবে একটি ল্যাপটপ পুরস্কার পান।


কিডস রাইটসের ওয়েবসাইটে বলা হয়, আফ্রিদা জাহিন একজন সংবেদনশীল তরুণী। সে মানুষের কাছাকাছি থাকতে চায় এবং তাদের সমর্থন করতে চায়। তার লক্ষ্য হল দরিদ্র মানুষের, বিশেষ করে শিশুদের মৌলিক এবং ন্যূনতম চাহিদাগুলি পূরণ করার উপায় খুঁজে বের করা। এই কারণে, নিজস্ব সংস্থা প্রতিষ্ঠা করেন। তার সংস্থার সাথে, পথশিশুদের শিক্ষা দেন এবং তাদের শোষণ ও অপব্যবহার থেকে রক্ষা করেন তিনি।
আফ্রিদা জাহিন একজন তরুণ চেঞ্জমেকার। শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে। সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের শিক্ষার সুযোগ করে দেয়। টেকসই উন্নয়নে দরিদ্র শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সেবামূলক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তাকে মনোনীত করা হলো।

আফ্রিদা জাহিন বলেন, আমি গত ফেব্রুয়ারি মাসে আবেদন করেছিলাম। যাচাই-বাছাই শেষে দরিদ্র শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সেবামূলক কার্যক্রম ক্যাটাগরিতে তাকে মনোনীত করে কিডস রাইটস ফাউন্ডেশন। মনোনীতদের নাম ও পরিচয়সহ বিস্তারিত কিডস রাইটস তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। আমি সত্যিই আনন্দিত।
প্রসঙ্গত, বাংলাদেশে প্রথমবারের মতো ২০২০ সালে এই পুরস্কার জিতেছিল সাদাত রহমান। পুরস্কারটির মোট অর্থমূল্য এক লাখ ইউরো। এটিকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক শিশুদের পদক হিসেবে বিবেচনা করা হয়। আগামী ১৪ নভেম্বর নেদারল্যান্ডসে পুরস্কারটি ঘোষণা করার কথা রয়েছে।

রেজাউল করিম জীবন, রংপুর
০১৭২২৮৮২২৭৭০