মাদ্রাসা শিক্ষার্থীর লেপ তোষক দিলেন মানবিক সংগঠন পাশে আছি

Editor

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২

মাদ্রাসা শিক্ষার্থীর লেপ তোষক দিলেন মানবিক সংগঠন পাশে আছি

স্টাফ রিপোর্টার॥ শীতের শুরুতেই মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে লেপ তোষক দিয়েছেন মানবিক সংগঠন পাশে আছি। শনিবার দুপুরে রংপুরের গংগাচড়া হারাগাছ দক্ষিণ মৌভাষা মোবারকিয়া হাফেজিয়া ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এ লেপ তোষক বিতরণ ছাড়াও ওই এলাকার হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
লেপ তোষক ও কম্বল বিতরণে উপস্থিত ছিলেন পাশে আছি’র প্রধান উপদেষ্টা ডাঃ মোস্তাফিজুর রহমান, পাশে আছি’র প্রধান উদ্যোক্তা কবি হেলেন আরা সিডনি, সদস্য রবিউল ইসলাম রবি, মাহমুদা চৌধুরী, শাহিনা সুলতানা, কলি কানিজ, সাংবাদিক রেজাউল করিম জীবন, আনোয়ারুল ইসলাম রানা, কাবির ও সুমাইয়া সিফাত শুধু। বিতরণ শেষে সবার সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
যাদের সহযোগিতায় এই লেপ তোষক কম্বল বিতরণ করা তারা হলেন ডা: মোস্তাফিজুর রহমান, তামজিদুল ইসলাম ফরহাদ, মাহফুজুল ইসলাম প্রিন্স, রবিউল ইসলাম রবি, ইয়াসমিন আরা, শামসে আরা, চশমে জাহান ছায়া, মাসুদা আরা লাহোর, কলি কানিজ, শামসে আরা পারভীন, শাহিদা বেগম রত্না, রোকসানা ফিরোজ রুকু, মাহমুদা চৌধুরী, শাহিনা সুলতানা, ফেরদৌস আরা মায়া, হেলেন আরা সিডনী, রেজাউল করিম জীবন, আনোয়ারুল ইসলাম রানা, কাবির ও সুমাইয়া সিফাত শুধু।
উল্লেখ্য ২০১৮ সালে পাশে আছি এই মানবিক সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বন্যায় খাদ্য সামগ্রী ও ঘর নির্মাণে টিন প্রদান, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, করোনায় খাদ্য সামগ্রী বিতরণ, অস্বচ্ছল নারীদের সেলাই মেশিন, হতদরিদ্রদের মাঝে অটো ভ্যান প্রদান করে আসছে।