ব্রাক আয়োজিত আদর্শ উচ্চ বিদ্যালয়ে নলেজ ফেয়ার অনুষ্ঠিত
বিতর্ক, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতার মধ্যদিয়ে রংপুর নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ নলেজ ফেয়ারের আয়োজন করে ব্রাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন। আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা অফিসার ডাঃ রবি শঙ্কর মন্ডল, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আক্তারুজ্জামান হোসেন, জেলা প্রশিক্ষন কর্মকর্তা টুলুটুলি রানী। এতে শুভচ্ছা বক্তব্য রাখেন ব্রাক জেলা সমন্বয়কারী জাহিদুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত আলী।
নলেজ ফেয়ারের উদ্দেশ্য ও প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান করেন এরিয়া সমন্বয়কারী মাধুরী সুত্রধর।
পরে বিতর্ক, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।



