রংপুরে আগুন লেগে পাঁচটি বসতঘর পুড়ে ছাই

Editor

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২২
রংপুরে আগুন লেগে পাঁচটি বসতঘর পুড়ে ছাই
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭নং ইমাদপুর ইউনয়নের ফরিদপুর পৃর্বপাড়ায় মোঃ আমরুল ইসলামের বসত বাড়িতে (২২ নভেম্বর) রাত আনুমানিক ২:৩০ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এতে করে, আমরুল ইসলামের বসত বাড়ির পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে মিঠাপুকুর ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন করেন উপজেলার ইমাদপুর ইউনয়নের  চেয়ারম্যান  মোঃ শফিকুল ইসলাম। তিনি জানান , গভীর রাতে মোঃ আমরুল ইসলামের বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । কয়েলের আগুন থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি খুবই দরিদ্র , আমি নিজ উদ্যোগে কিছু নগদ অর্থ সহায়তা করেছি। পরবর্তীতে যেন সরকারি সহায়তা পায়, এ বিষয়ে আমি উপজেলায় কথা বলেছি।
Enter

MD Millat