রংপুরে গোয়েন্দার অভিযানে এক মাদক কারবারি গ্রেফতার
রংপুর জেলা (ডিবি) পুলিশের অভিযানে সোমবার সকালে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ইন্সপেক্টর আতাউর রহমান,এস আই আবু হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ৫ নং লক্ষীটারি ইউপির পূর্ব ইচলি মৌজাস্থ নুর ইসলামের এর খাবারের হোটেলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩কেজি গাজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় একটি বাটন ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত হলেন,পাবনা জেলার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ব্যাচপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আহম্মদ আলী (২০)। পরে গঙ্গাচড়া থানায় মামলা দায়ের প্রস্তুতি শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।



