রংপুর সিটি নির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন এডভোকেট ডালিয়া
জেলা প্রতিনিধি, রংপুর॥
আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
বুধবার(২৩ নভেম্বর) দুপুর আড়াইটায় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দলীয় মনোনয়নের বিষয়ে এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ঢাকা মেইলকে জানান, তিনি মনোনয়ন পেয়েছেন এটি আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন।



