কাউনিয়ায় শীতার্ত মানুষের পাশে হ্যাল্পিং হ্যান্ডস বিডি
সাইফুল ইসলাম. কাউনিয়া, রংপুর: শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন হ্যাল্পিং হ্যান্ডস বিডি, সংগঠনের পক্ষ থেকে উত্তরের জেলা রংপুরের কাউনিয়া উপজেলায় গরিব, অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫নভেম্বর) সকালে উপজেলার টেপামধুপুর হাই স্কুল মাঠে প্রায় ৪ শতাধিক গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
৬৫ বছর বয়সী বৃদ্ধা আমেনা বলেন, হামার এত্তি যে শীত নামিছে- মনটা কছে কুদ্দিন জানি মরি যাম শীতোত। তোমরালা কম্বলটা দিলেন এইবার ঠাণ্ডা খান কমিবে অ্যাঙনা। আল্লাহ তোমারলার ভালা করুক।
সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। ২০১৯ থেকে সকলকে নিয়ে এই সংগঠন পথচলছে। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে।দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, পথ শিশুদের মাঝে খাবার, এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মধ্যে কুরআন ও শীতবস্ত্র বিতরণ,সেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান



