রসিক নির্বাচনে মেয়র পদে ডালিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা

Editor

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২

রসিক নির্বাচনে মেয়র পদে ডালিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার(১ ডিসেম্বর) সকালে শিল্পকলা একাডেমী হলরুমে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এ ঘোষণা দেন।
মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ, হলফনামায় কোন ত্রুটি না থাকা, মামলা সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও আওয়ামীলীগের প্রত্যায়ন পত্র সঠিক থাকায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
এদিকে মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর সিটি করপোরেশনের তৃতীয়বারের নির্বাচন। এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২৯ নভেম্বর।