রংপুরে জিকোর মৃত্যুর জন্য দায়ী শাকিল খানের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন

Editor

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২

রংপুরে জিকোর মৃত্যুর জন্য দায়ী শাকিল খানের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার॥ রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী প্রয়াত রিয়াদ হাসান জিকোকে মোটরসাইকেলের ধাক্কা দিয়ে হত্যাকারী সাকিল খানের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও কেরানীপাড়া এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীন, মানবধিকার সংগঠক রেজাউল আবেদিন জীবন, তাহমিদ তামিম, রিয়াদ, সাদ্দাম জয়সহ অন্যান্য শিক্ষার্থী ও এলাকাবাসী।
জিকোর মৃত্যুর জন্য দায়ী সাকিল খানের পরিবারের সদস্যরা জিকোর পরিবারকে মামলা তুলে নেয়ার হুমকি ধামকি প্রদান করছেন। আইনের যেন কোন ফাঁক ফোকর দিয়ে সাকিল বের হতে না পারে সে জন্য প্রশাসনের কাছে জোর অনুরোধ জানান বক্তারা।
উল্লেখ্য প্রায় ১ মাস হলো সাকিল খান বেপরোয়া গতিতে লাইসেন্সবিহীন মোটর সাইকেল দিয়ে সজোরে ধাক্কা দিয়ে রিয়াদ হাসান জিকোকে রাস্তায় ফেলে দেয়। পরে জিকো চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।