ঘাঘট নদী থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
মিল্লাত হাসান:
রংপুরের মিঠাপুকুর উপজেলার পীরগাছা মিঠাপুকুর ঘাঘট নদীর পীরগাছা অংশ থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পীরগাছা থানা পুলিশ স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঘাঘট নদী সংলগ্ন জমিতে কৃষকরা চাষাবাদের জন্য গেলে নদীর পানিতে একজনের লাশ দেখতে পায়। লাশ দেখতে শত শত মানুষ ছুটে আসে।খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটির পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করে স্থানীয়রা। মৃত ব্যক্তি মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে (দিনমজুর) খায়রুল ইসলাম(৫০)। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানায়,ভাংনী ইউনিয়নের ঘাঘট নদীটি পীরগাছা মিঠাপুকুর সীমান্তবর্তী এলাকা হওয়ায় দূর্বল প্রশাসনিক তৎপরতার সুযোগে জুয়া ও মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত এ এলাকা।নদীর পাড়ে নির্বিঘ্নে চলে জুয়া ও মাদক সেবন।জুয়াকে কেন্দ্র করে নিয়মিত মাদকসেবি এ দিনমজুরকে হত্যা করা হয়েছে বলে তারা অনুমান করছে। এ বিষয়ে পীরগাছা থানার ওসি(তদন্ত) শুকুর আলী জানান, লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট আসলে বোঝা যাবে, এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।



