রসিক নির্বাচনে প্রচার-প্রচারণায় সমানতালে স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলন

Editor

প্রকাশিত: 9:21 PM, December 11, 2022

রসিক নির্বাচনে প্রচার-প্রচারণায় সমানতালে স্বতন্ত্র মেয়র প্রার্থী মিলন

স্টাফ রিপোর্টার॥
আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর সিটি কর্পোরেশনের ৩য়বারের নির্বাচন। নির্বাচনে প্রতিক বরাদ্দের পরপরই হাতি মার্কা নিয়ে কর্মী সমর্থকদের স্বতস্ফুত অংশগ্রহনে প্রচার প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন।
এই নির্বাচনে ৯ জন মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে ৭ জন দলীয় প্রতিকে এবং ২ জন স্বতন্ত্রভাবে। প্রতিদ্বন্দি ৯ মেয়র প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ও সদ্য সাবেক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং আওয়ামীলীগের এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়ার সাথে সমানতালেই প্রচার প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন।
পোষ্টারিং, মাইকিং এবং থানা ওয়ার্ডভিত্তিক নির্বাচনী কার্যালয় উদ্বোধনসহ ব্যাপকভাবে গণসংযোগ, উঠান বৈঠক করছেন তিনি।
রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে ডেইরি ফার্মাস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি থাকায় এবং প্রয়াত প্রতিষ্ঠাতা মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর জামাতা হওয়ায় একটি বড় জনগোষ্ঠির সমর্থন নিজের ক্লিন ইমেজ থাকায় প্রচারণায় কোন বেগ পেতে হচ্ছে না বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন।