রসিক নির্বাচন ; নৌকার প্রার্থী ডালিয়ার ব্যাপক গনসংযোগ অনুষ্ঠিত

Editor

প্রকাশিত: 7:02 PM, December 14, 2022

রসিক নির্বাচন ; নৌকার প্রার্থী ডালিয়ার ব্যাপক গনসংযোগ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর কুকরুল,খটখটিয়া বাজার,হারাটি ও বুড়িরহাট বাজারে এ গনসংযোগ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি দিলশাদ ইসলাম মুকুল সহ স্থানীয় থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গনসংযোগে নৌকা মার্কায় প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে ২৭ ডিসেম্বর সিটি করপোরেশন নির্বাচনে ভোট কামনা করেন।