ব্র্যাকের উদ্যোগে রংপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

Editor

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২২

ব্র্যাকের উদ্যোগে রংপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

১৫ ডিসেম্বর বৃহস্পতিবার রংপুর ব্র্যাক লার্নিং সেন্টারে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে দক্ষতা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে প্রতিবন্ধী ব্যক্তির অন্তর্ভুক্তি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ নাজমুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক মোঃ ফরিদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মোছাঃ হাবিবা হেলেন,উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোছাঃ মৌসুমী বেগম এবং ইউনিয়ন সমাজকর্মী রনি আহমেদ। জেলা ব্যবস্থাপক ধর্ম নারায়ন রায় এর সঞ্চালনায় এবং ব্র্যাক জেলা প্রতিনিধি একেএম জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর এলাকা ব্যবস্থাপক মোঃ মফিজুর রহমান। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন দক্ষতা উন্নয়ন কর্মসূচীর বিভাগীয় ব্যবস্থাপক মোঃ মাসুদ রানা।আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিভিশনাল একাউন্টস ম্যানেজার মোঃ রুহুল আমীন সরকার,জেলা ব্যবস্থাপক মোঃ সাইদুল হোসেন, উপকারভোগী প্রতিবন্ধী শিক্ষার্থী শাপলা খাতুন,রোকসানা আক্তার এবং এমসিপি মোঃ খাজা মিয়া এবং বিনয় রায়। আলোচনা সভায় ব্র্যাক কর্মকর্তাগণ বলেন ২০১২ সাল থেকে দেশের ৫২ টি জেলায় ৭০০০ এর বেশি প্রতিবন্ধী ব্যক্তি কে ট্রেনিং প্রদান করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং দেশে ১২ রকমের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে।ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচী প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আলোচনা সভার প্রধান অতিথি রংপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ নাজমুল হক প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়নের জন্য তার প্রতিষ্ঠানের কর্মসূচী তুলে ধরেন এবং ব্র্যাকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সভার বিশেষ অতিথিগণ প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য তাদের কার্যক্রম তুলে ধরেন এবং ব্র্যাকের কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।