রংপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

Editor

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২

রংপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

 

রংপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিজয় দিবেসে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের আয়োজনে রংপুর নগরীর মর্ডান মোড়স্থ ‘অর্জন’, ডিসি মোড়স্থ ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ ও কালেক্টরেট সুরভি উদ্যানস্থ ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ’ এ পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসনের পক্ষ থেকে।

প্রথমে বিভাগীয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, জেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ইউনিট কমান্ড এর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। শ্রদ্ধা নিবেদন করেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, মেট্রো পুলিশ কমিশনার নুরেআলম মিনা, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি।

এদিকে রাতে শহীদ মিনারে জাতীয় পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। সকালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন কালেক্টরেট সুরভি উদ্যানস্থ ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু ম্যুরালে। পরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংবাদিকসংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ শ্রদ্ধা জানান।