রংপুর সিটি নির্বাচনে উন্নয়নে মার্কা নৌকায় ভোট চাই.. .. .. .. ডালিয়া
স্টাফ রিপোর্টারঃ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে উন্নয়নের মার্কা নৌকা মার্কায় একটি করে ভোট চেয়ে নগরবাসীর কাছে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নগরীর প্রেসক্লাব এলাকায় গনসংযোগে এসে সাংবাদিকদের এ কথা বলেন এই মেয়র প্রার্থী। গনসংযোগকালে মেয়র প্রার্থী ডালিয়া আরও বলেন, আধুনিক ও মডেল সিটি করপোরেশন গড়তে রংপুরে একজন নৌকার জনপ্রতিনিধি প্রয়োজন।তাই উন্নয়নের স্বার্থে নগরবাসীকে এবার নৌকা মার্কায় ভোট দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি আবুল কাশেম, দিলশাদ ইসলাম মুকুল, যুগ্ন সাধারণ সম্পাদক নিধুরাম অধিকারী, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রাহেল,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।



