দুর্নীতির বিরুদ্ধে নগরবাসী এক হয়ে হাতি মার্কায় ভোট দিবেন…. .মিলন
স্টাফ রিপোর্টার॥ রংপুর সিটিবাসী দুর্নীতির বিরুদ্ধে জেগে উঠেছে, তারা পরিবর্তন চায়, উন্নয়ন চায়, তাই ২৭ ডিসেম্বর হাতি মার্কায় ভোট দিয়ে বুঝিয়ে দিবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন।
রোববার(২৫ ডিসেম্বর) বিকেলে নগরীর গুড়াতিপাড়ায় গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার মিলন বলেন, যে প্রত্যাশা নিয়ে রংপুর সিটি কর্পোরেশন গঠিত হয়েছিলো সেই প্রত্যাশা পূরণ হয়নি। উল্টো দুর্নীতির কারনে বেশি সমালোচিত হয়েছে, অপরিকল্পিত উন্নয়নে নাগরিক বিরম্বনা বেড়েছে, বর্ষাকালীন জনদূর্ভোগে পরেন নগরবাসী। যানজটে অতিষ্ঠ নগরবাসী তাই পরিবর্তন চায়, কর্মসংস্থান না থাকায় বেকারত্ব বাড়ছে প্রতিনিয়ত।
তিনি আরো বলেন, আমি মেয়র নির্বাচিত হলে আধুনিক কৃষিভিত্তিক পরিকল্পিত নগরী গঠন করবো। তিনি বলেন, আমি হয়তো চেষ্টা করেছি সকল ভোটারের কাছে পৌছানোর কিন্তু অল্প দিনের প্রচারণায় তা সম্ভব হয়নি। আমি মিডিয়ার মাধ্যমে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং পরিবর্তনের জন্যই হাতি মার্কায় ভোট প্রার্থনা করছি।
এসময় উপস্থিত ছিলেন হাতি প্রতিকের প্রধান নির্বাচন সমন্বয়কারী এ কে এম ফজলুল কবীর লিটনসহ অন্যান্য কর্মী সমর্থকবৃন্দ।



