অনলাইনে ভেটেনারি মেডিসিন বিক্রয়ের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় নাহিদা হাসান

Editor

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩

অনলাইনে ভেটেনারি মেডিসিন বিক্রয়ের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় নাহিদা হাসান

জেলা প্রতিনিধি, রংপুর॥ অনলাইনে ফেইসবুক আইডির মাধ্যমে ভেটেনারি মেডিসিন বিক্রয়ের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় আতিক হাসান। অবশেষে আটক হয়েছে
র‌্যাব ১৩ এর হাতে।

বুধবার(৮ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ এর সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেঃ
মাহমুদ বশির আহমেদ।

প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, আতিক হাসান ফেসবুকে আইডি খুলে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে সাধারণ ভেটেনারি মেডিসিন বিক্রেতাদের লাখ লাখ টাকা আত্মসাৎ
করে আসছিলেন। প্রতারক নাহিদ হাসানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর জেলার কাউনিয়া থানায় একজন ভূক্তভোগী বাদী হয়ে একটি মামলা রুজু
করে।

এরই প্রেক্ষিতে র‌্যাব ১৩ এর গোপনে অনুসন্ধান চালায়। অনুসন্ধানে সত্যতা পাওয়ার পর র‌্যাব ১৩ প্রতারক’কে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি
বৃদ্ধি করে। গত ৭ ফেব্রুয়ারি রংপুর জেলার কাউনিয়া থানার বালাপাড়া ইউনিয়নস্থ তকিপল বাজারের নুসরাত মেডিসিন নামক দোকান থেকে প্রতারক মোঃ
নাহিদ হাসান (২৮) কে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত নাহিদ হাসান কাউনিয়া উপজেলার নিজ পাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।

গ্রেফতার নাহিদ হাসান প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের নাম ঠিকানা গোপন করে একাধিক ফেইসবুক আইডি ব্যবহার করে ভেটেনারি মেডিসিন বিক্রয়ের বিজ্ঞাপন
দিয়ে সাধারণ ভেটেনারি মেডিসিন বিক্রেতাদের টাকা নিয়ে মেডিসিন না দেওয়ার কথা স্বীকার করে। তার সাথে জড়িত অন্যান্য প্রতারকদের আইনের আওতায় আনার
জন্য র‌্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়।