রংপুরে স্ত্রীর মামলায় বিচারকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জেলা প্রতিনিধি, রংপুরঃ স্ত্রী ডা. হৃদিতা সরকারের করা যৌতুক ও নির্যাতনের মামলায় রংপুরের সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক দেবাংশু কুমার সরকার ও তার পিতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জারি করেছে আদালত।
বুধবার(৮ ফেব্রুয়ারী) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০১ এর বিচারক মোস্তফা কামাল এ রায় ঘোষণা করেন। সেই সাথে অবিলম্বে তামিল করার আদেশ দেন। এসময় আসামীরা অনুপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলি খন্দকার রফিক হাসনাইন জানান, ৩০ লাখ টাকা যৌতুক না দেয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ডা. হৃদিতা সরকার স্বামী দেবাংশু সরকারসহ ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ মামলা
করেন। মামলাটি আদালতের আদেশে পিবিআই তদন্ত করে প্রতিবেদন দেয়। এর মধ্যে বাদি নারাজি করেন।
বুধবার( আদালতে বিচারক তদন্তের বিষয়ে পিবিআই এর পুলিশ সুপার জাকির হোসেন ও তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে দেবাংশু কুমার সরকার ও তার পিতা সুধাংশু কুমার সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সাথে বাদির নারাজির আবেদন আংশিক গ্রহন করেন।
উল্লেখ্য গত বছরের ২২ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ রংপুরের সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক দেবাংশু কুমার সরকার ও তার পিতার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ডা. হৃদিতা সরকার।



