আগামী ৩ মার্চ এক্স ক্যাডেট এসোসিয়েশন রংপুর ইউনিটের মিলনমেলা
বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন (বেকা) রংপুর ইউনিটের রিইউনিয়ন(মিলনমেলা ) আগামী ৩ রা মার্চ শুক্রবার রংপুর চিকলী পার্কে অনুষ্ঠিত হবে । শুক্রবার বিকেলে বেকার জরুরী সভা এনজিও ফোরামের হল রুমে অনুষ্টিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বেকার রংপুর ইউনিটের সভাপতি ও কারমাইকেল কলেজ বিএনসিসি ইউনিটের সর্বপ্রথম ক্যাডেট আন্ডার অফিসার মো: রকিবুস সুলতান মানিক। এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা মেজর হারুন অর রশীদ (অবঃ), উপদেষ্টা মেরিনা লাভলী, সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা ্,সদস্য এস এম নাহিদুল কবির,আব্দুল মালেক ,মাহফুজ আলম , অর্থ সম্পাদক আহসানুর রহমান,কযর্ নির্বাহী সদস্য মাহবুবুল হক প্রিন্স, মাহফুজ আলম,এশুসান্ত বর্মণ, মোসাদ্দেক হোসেন আব্দুল মুকিত প্রচার সম্পাদক আব্দুর রহমান মিন্টু প্রমূখ।
সভায় মিলনমেলা-২০২৩ আগামী ৩ রা মার্চ শুক্রবার রংপুর চিকলী পার্কে সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় । ওইদিন সকালে একটি বর্নঢ়্য র্যালি সহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় । সভায় রেজিষ্টেুশন করার জন্য এক্স ক্যাডেট দের মধ্যে আহবান করা হয়। সভায় এক্স ক্যাডেট এসোসিয়েশন রংপুর ইউনিট গতিশীল করার লক্ষ্যে আরও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়



