রংপুরে যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

Editor

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩
রংপুরে যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
জেলা প্রতিনিধি, রংপুরঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার(৩ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহলে পারভেজ, সহ সম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় সদস্য রবিউল ইসলাম রেজভি,  রংপুর মহানগর যুবলীগের সভাপতি এ বিএম সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন। সঞ্চালনা করেন আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা  কামরুজ্জামান শাহীন, লক্ষিণ চন্দ্র দাসসহ অন্যান্য আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির পক্ষ দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।