আগুনে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের পাশে দাঁড়ালেন আওয়ামীলীগ নেতা সফি

Editor

প্রকাশিত: 7:10 PM, November 15, 2022

আগুনে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের পাশে দাঁড়ালেন আওয়ামীলীগ নেতা সফি

স্টাফ রিপোর্টার॥ রংপুর সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের খামার বন পক্ষীফান্দা গোল্ডেন কোলেস্টেরলের পিছনে মঙ্গলবার দিবাগত রাতে ৫ পরিবারের ঘর-বাড়ি আগুনে ভস্মিভুত হয়। গতকাল সকালে এমন খবর শোনার পরেই ঢাকা যাওয়ার জন্য বের হয়েও তা বাতিল করে ক্ষতিগ্রস্তদের সাথে স্বশরীরে দেখা করেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি। সেই সাথে ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেন এবং তাৎক্ষানিক খাবার ও সার্বিক সহায়তার ব্যবস্থা করেন তিনি। এসময় রংপুর মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এডভোকে বিভুতি ভুষন সরকার সুমন, ২৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কাওছার মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।