বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধা জানিয়ে জেলা পরিষদের চেয়ারে বসলেন মোছাদ্দেক হোসেন বাবলু
জেলা পরিষদের আয় বাড়ানো এবং উন্নয়নমুলক কাজকে আরো গতিশীল করার অঙ্গিকার ব্যক্ত করে ৫ বছরের জন্য রংপুর জেলা পরিষদের চেয়ারে বসলেন নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযেদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।
মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল ও মোটর শোডাউন শেষে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে নিয়ে চেয়ারে বসেন তিনি। এসময় তার সাথে স্ত্রী, ছেলে ও নাতি-নাতনীসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের চত্বরে প্রবেশ করার সাথে সাথে চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা। এসময় সবাইকে ধন্যবাদ জানিয়ে জেলা পরিষদের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।
এর আগে ৫ শতাধিক মোটরসাইকেল ও মোটর শোভাযাত্রার মধ্যদিয়ে বীরমুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুকে সৈয়দপুর বিমানবন্দর থেকে অভ্যার্থনা জানিয়ে রংপুরে নিয়ে আসেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। রংপুরে এসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুরালে শ্রদ্ধাঞ্জলী জানান মোছাদ্দেক হোসেন বাবলু। শ্রদ্ধাঞ্জলী জানানো শেষে রংপুর নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তিনি।



