কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো কাউনিয়া উপজেলা ছাত্রলীগ

Editor

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, মে ১১, ২০২৩

কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো কাউনিয়া উপজেলা ছাত্রলীগ

মো: সাইফুল ইসলাম, কাউনিয়া(( রংপুর) প্রতিনিধি :দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ ছেয়ে গেছে সোনালী ধানে।দুর্যোগে সে ধান নষ্ট হওয়ার আগেই ঘরে তুলতে হবে। শ্রমিক সংকটে অল্পসময়ের ধানকাটা নিয়ে দূরচিন্তায় ছিল কৃষকরা । তাদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই প্রতিটি জেলা-উপজেলায় তাদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ কর্মীরা। ঘাড়ে গামছা নিয়ে কৃষকের কাঁধে কাঁদ মিলিয়ে ধান কেটেছেন তারা।
বৃস্হপতিবার (১১ মে)সকালে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী ও যুগ্ন আহবায়ক জামিল হোসাইনের নেতৃত্বে ৪০জন ছাত্রলীগ কর্মী, উপজেলার বালাপাড়া ইউনিয়নে হরিশ্বর গ্রামের সাবিত্রী রানীর ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দিয়েছেন তারা।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জানান মাঠে মাঠে ধান যতদিন থাকবে ততদিন আমাদের এ কাজ অব্যাহত থাকব, ফসলের মাঠে ছাত্রলীগের নেতৃবৃন্দকে পেয়ে খুশি কৃষকরা।
এদিকে ছাত্রলীগের এমন মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ ও এলাকাবাসী।