মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ধানকাটা কর্মসূচি পালিত

Editor

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মে ১০, ২০২৩

মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ধানকাটা কর্মসূচি পালিত

মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলায় শাখা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ধানকাটা কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলার শুকুরের হাটের তৌহিদুল ইসলামের ৪০ শতাংশ এবং দূর্গাপুর ইউনিয়নের হরিপুরে মৃত ছাকি মিয়ার ৫০ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা বৃহস্পতিবার উপজেলার ছাত্রলীগ নেতা মোঃ জাহিদ হাসান এবং গোলাম মোস্তফার নেতৃত্বে ধান কাটা কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে নিজে ধান কেটে ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয়, উপ -কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক রাশেক রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন,৮ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম টুটুল। ১৪ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার চেয়ারম্যান।কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রাব্বি হাসান প্রমূখ। কৃষকের ধান কাটা কর্মসুচীতে মিঠাপুকুর উপজেলার প্রায় শতাধিক ছাত্রলীগ নেতা -কর্মী অংশগ্রহণ করেন।