আলোচনা শেষে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক জামে মসজিদের ঈমাম মাওলানা ইউসুফ আলী রাজু। পরে গীতিকবি সংসদ রংপুর অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আব্দুর রহিম ও সুরকার শুকুরুল্লাহসহ সকল প্রয়াতের রুহের মাগফেরাত কামনা এবং গীতিকার প্রফেসর মোহাম্মদ শাহ আলমের আশুরোগ মুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। আয়োজনে প্রবীণ সুরকার ও কন্ঠশিল্পী আব্দুল গফুর সরকার, এমাদউদ্দিন, আনওয়ারুল ইসলাম রাজু, গীতিকার বেলায়েত হোসেন, সুনীল সরকার, খ ম আলী সম্রাট, ব্রজ গোপাল রায়, কণ্ঠশিল্পী রওশন আরা সোহেলী, মোকসেদার রহমান মুকুল, সুরকার ও কণ্ঠশিল্পী জিয়াউল হক লিপু, সুরকার হারামাইন, কণ্ঠশিল্পী আনোয়ারুল ইসলামসহ গীতিকার জাহিদ হোসেন, সফুরা খাতুন, মনজিল মুরাদ লাভলু, হাই হাফিজ, ডা: শরিফুল ইসলাম মন্ডল, কামরুন্নাহার রেনু, পূর্ণিরাজ, সুরকার ও কণ্ঠশিল্পী ফারহান শাহীল লিয়নসহ রংপুরের গীতিকার , সুরকারও কণ্ঠশিল্পীগণ অংশ নেন।



