ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে তরুণের মৃত্যু

Editor

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩

ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে তরুণের মৃত্যু

জেলা প্রতিনিধি, রংপুর॥ চলন্ত ট্রেনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে পরে ট্রেনে কাটা পরে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত ওই তরুণের এখনও পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেল ষ্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুর রহিম।

শুক্রবার(১৩ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রংপুর জেলার বদরগঞ্জ ষ্টেশন এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

রংপুর রেল ষ্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী ট্রেনে বদরগঞ্জ রেল ষ্টেশনে পৌছালে ওই তরুণ ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে ডিস লাইনের তারে লেগে ছিটকে পরেন তিনি। এসময় ট্রেনের নিচে পরে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।  নিতহ তরুণের এখনও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রংপুর রেল ষ্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুর রহিম জানান, সংবাদ পাওয়ার পরপরই আমরা সেখানে যাচ্ছি। ঘটনাস্থলে পৌছে বিস্তারিত জানা যাবে।