দিলরাজ জিম এন্ড ফিটনেস সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Editor

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

দিলরাজ জিম এন্ড ফিটনেস সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উত্তরবঙ্গের সর্ববৃহৎ জিম এন্ড ফিটনেস সেন্টার দিলরাজ জিম এন্ড ফিটনেস সেন্টার এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৩ এপ্রিল) নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দিলরাজ জিম এন্ড ফিটনেস সেন্টার এ ইফতার ও দোয়া মাহফিল পূর্বে মাহে রমজান ও আমাদের স্বাস্থ্যকথা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দিলরাজ জিম এন্ড ফিটনেস এর প্রতিষ্ঠাতা জাতীয় বডি বিল্ডিংয়ে মিষ্টার বাংলাদেশ আহসানুল হক। আয়োজনে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের অবঃ ডা: জাবেদ আকতার, এডভোকেট জোবায়দুল ইসলাম বুলেটসহ জিমের সকল সদস্য ও সাংবাদিকবৃন্দ।
এর আগে জিমের প্রত্যেক সদস্যদের গেঞ্জি উপহার দেয়া হয়। পরে দিলরাজ জিম এন্ড ফিটনেস সেন্টারের সদস্যসহ সবার মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।